Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলায় ভোট ৭ দফায়, ভোট শুরু ১৯ এপ্রিল, ভোট শেষ ১ জুন

২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতোই বাংলায় এবারেও ভোট হচ্ছে ৭ দফায়। দেখে নিন কোন দিন কোথায় ভোট হবে। থাকছে ২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত হয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪’র(General Election 2024) দিনক্ষণ। বহু প্রতীক্ষিত এই মুহুর্তের জন্য বাংলার জনগণ অধীর আগ্রহে বসে ছিলেন। শনি দুপুরে এল সেই মুহুর্ত। জাতীয় নির্বাচন কমিশন(ECI) এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেই নির্বাচণের দিনক্ষণ ঘোষণা করেছে। সারা দেশে ৭ দফায় ভোট হবে, আর সেই প্রতি দফায় বাংলাতেও(Bengal) ভোট হবে ৭ দফায়। বাংলায় হবে ২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও(Bye Elections)। এই দুই আসন হল ভগবানগোলা ও বরানগর। রাজ্যে তথা দেশে প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। শেষ দফার ভোট বাংলা তথা দেশে ১ জুন। গত লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে ৭ দফাতেই(7 Phases) ভোট হয়েছিল।

জানা গিয়েছে ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। সেদিন ভোটগ্রহণ করা হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। সেদিন ভোটগ্রহণ করা হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। সেদিন ভোটগ্রহণ করা হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। সেদিন ভোট গ্রহণ করা হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ লোকসভা কেন্দ্রে।

ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সেদিন ভোটগ্রহণ করা হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। শেষ তথা সপ্তম দফার ভোট হবে ১ জুন। সেদিন ভোটগ্রহণ করা হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ডহারবার এবং দমদম লোকসভা কেন্দ্রে। একই সঙ্গে বাংলার ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে লোকসভচা ভোট চলার সঙ্গে সঙ্গে। উত্তর ২৪ পরগনা জেলার বরানগর বিধানসভা কেন্দ্র রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে মধ্যে। তাই সেখানে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে ১ জুন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ মে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?