রবি সকালেই ছুটি বাতিলের নোটিস পেয়ে গেলেন রাজ্য পুলিশের কর্মীরা

ADG, IGP, DIG, CP, SP ও CO-দের নির্দেশ দেওয়া হয়েছে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও পুলিশ কর্মীর ছুটি যেন মঞ্জুর করা না হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি দুপুরে ঘোষিত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ। আর তার পরে পরেই, এদিন অর্থাৎ রবিবার সকাল থেকেই বাতিল হয়ে গেল রাজ্যের(Bengal) সব স্তরের পুলিশ কর্মী থেকে আধিকারিকদের যাবতীয় ছুটি। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর(Home Ministry of West Bengal State Government)। তাতে বলা হয়েছে, ADG, IGP, DIG, CP, SP ও CO-দের নির্দেশ দেওয়া হচ্ছে ভীষণ জরুরি প্রয়োজন ছাড়া ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও পুলিশ কর্মীর(Police Employees) ছুটি যেন মঞ্জুর করা না(Leave Cancel) হয়। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই নির্দেশ দেওয়া হচ্ছে। ভোট পরিচালনার দায়িত্বে কোনও পুলিশ কর্মী বা আধিকারিক জড়িত না থাকলেও, নির্বাচনের আবহে রাজ্যে যাতে নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়ে সেটা পুলিশকেই দেখতে হবে।  

গতকাল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার সময়েই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোট প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তপূর্ণ করতে কমিশন বদ্ধপরিকর। সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে করাতে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও থাকবেন একাধিক পর্যবেক্ষক, যাঁরা ভোটের দিনগুলিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। দেশজুড়ে হতে চলা লোকসভা নির্বাচনে কোথাও হিংসা বা রক্তক্ষয় বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন রাজীব কুমার। আর সেই সূত্রেই দেশের অনান্য রাজ্যের মতো বাংলাতেও পুলিশ কর্মী থেকে আধিকারিকদের ছুটি বাতিল হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এক জায়গায় ৩ বছর ধরে কোনও পুলিশ অফিসার কাজ করছেন এমন ব্যক্তিদের ট্রান্সফার করার নিয়ম সব রাজ্য প্রশাসনকেই মেনে চলতে হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই