সুজাতাকে অশালীন মন্তব্য নয়, সৌমিত্রকে সতর্ক করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর মুখোমুখি তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। নির্বাচনী ময়দানে নেমে সুজাতাকে যেন কোন অশালীন মন্তব্য না করা হয়, সেই পরামর্শ দিয়েছে বিজেপি নেতৃত্ব। সাংসদ হিসাবে গত পাঁচ বছরে তিনি কী কাজ করেছেন, সেই কথা প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। এরপরই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়। তবে পাঁচ বছর আগে গত ২০১৯ সালের লড়াইতে সৌমিত্রের পাশেই ছিলেন সুজাতা। সৌমিত্রের হয়ে সুজাতা বিষ্ণপুর লোকসভা এলাকার মধ্যে সবকটি বিধানসভা এলাকায় প্রচার করেছিলেন। তবে এবারে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই পরিস্থিতিতে সৌমিত্র যাতে সুজাতার বিরুদ্ধে কোনও অশালীন মন্তব্য না করেন, সেইজন্য আগেভাগেই তাঁকে সতর্ক করে দিল বিজেপি নেতৃত্ব। কোনও মহিলার প্রতি বিরূপ মন্তব্য করলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই কথা আন্দাজ করেই বিজেপির নির্দেশ বলে ওয়াকিবহাল মহলের মত। লোকসভা নির্বাচনে দুই জনের মধ্যে এই লড়াই যাতে কোনওভাবে ব্যক্তিগত স্তরে যাক, সেটা কোনওভাবেই চাইছে না বিজেপি নেতৃত্ব।

গত লোকসভা ভোটে বিষ্ণপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভের পর সুজাতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন সৌমিত্র। গত পাঁচ বছরে বিষ্ণপুর কেন্দ্রে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী এখন তৃণমূলে। এবারের নির্বাচনে মহিলাদের নিয়ে বিশেষ জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান, ‘আমাদের প্রার্থী সবসময় আমাদের দল ও সরকারের সাফল্য নিয়ে কথা বলবেন, সেটাই কাম্য। তৃণমূল প্রার্থী যতই ব্যক্তি আক্রমণ করুক না কেন, আমাদের প্রার্থী তাঁর আক্রমণের জবাব দেবেন না।‘

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের