কোহলিকে নিয়ে জয় শাহের কাছে বায়না রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের জুন মাসে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত শর্মা নাকি বিরাট কোহলিকে রাখতে চান। সেই কথা তিনি নাকি বিসিসিআই সচিব জয় শাহকেও বলেছেন। সম্প্রতি বিশ্বকাপজয়ী ভারতের ক্রিকেটের ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদের করা টুইটে সেই প্রসঙ্গই উঠে এসেছে।

রবিবার কীর্তি আজাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কীর্তি আজাদ তাঁর করা পোস্টে লিখেছেন, রোহিত শর্মা কেন বিরাট কোহলিকে রাখার বিষয়ে বিসিসিআইয়ের প্রধান সচিব জয় শাহকে জানাবেন। জয় শাহ তো প্রধান নির্বাচক নন। প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকারের তো উচিত অন্যান্য নির্বাচকদের সঙ্গে কথা বলা। অজিত আগরকরেরই অন্যান্য নির্বাচকদের বোঝানো উচিত, বিরাট কোহলিকে যেন টি ২০ দলে না নেওয়া হয়। একইসঙ্গে কীর্তি আজাদ দাবি করেছেন, আগরকারকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এই বিষয়ে অন্য নির্বাচকদের বোঝানোর জন্য। কিন্তু কোহলিকে বাদ দিয়ে দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগরকর। সেইসঙ্গে অন্য নির্বাচকরাও তার সায় দেয়নি।

সূত্রের খবর, বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেট বিরাট কোহলির পক্ষে মানিয়ে নেওয়া কষ্ট হবে। ইতিমধ্যে অবশ্য বিসিসিআই কর্তাদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। যদিও এই বিষয়ে এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বার টি ২০ ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। গত ১৪ মাস পর টি ২০ ক্রিকেট খেলতে এসেছিলেন কোহলি। ২০২৩ সাল কোহলির জন্য বিশেষ উল্লেখযোগ্য ছিল। ২০২৩ সালে ৩৫টি ম্যাচ খেলে ২০৪৮ রান করেন কোহলি। এর মধ্যে ৮টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে।

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের