বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুড়ে ছাই হয়ে গেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিও “আল-আহরাম”। যার বয়স প্রায় ৮০ বছর। এটি অবস্থিত মিশরের কায়রোতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এর আগে চলচ্চিত্রের স্টুডিওগুলির একাধিক কাহিনী সামনে এসেছে। ভৌতিক কাহিনীও ধরা পড়েছে। এবার প্রকাশ্যে এল এক মারাত্মক ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম চলচ্চিত্র স্টুডিও “আল-আহরাম”। যার বয়স প্রায় ৮০ বছর। এটি অবস্থিত মিশরের কায়রোতে। মিশরের ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটি গুরুত্বপূর্ণ স্টুডিও “আল-আহরাম”। আর বিশ্বের সবথেকে পুরাতন স্টুডিও হিসেবে পরিচিত এই স্টুডিওটি।আরবের এই চলচ্চিত্র স্টুডিওটি বিশ্বের সবচেয়ে চলচ্চিত্র নির্মাণ স্টুডিওগুলির একটি। ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ মার্চ)। একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু স্টুডিওর ভেতরের সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে।

ঘটনার সময় তড়িঘড়ি দমকল বাহিনীদের ডাকা হয়, এবং তাঁদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এটি অবস্থিত মিশরের কায়রোর গিজা এলাকায়। ঘটনার সময় বেশকিছু ভবন থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা সূত্র বলছে যে, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং শুধুমাত্র কিছু লোক যারা ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ভুগছিল তাদের ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে, পবিত্র রমজান মাসে একটি টিভি সিরিজের চিত্রগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘন্টা পরে আগুনের সূত্রপাত হয়। কিন্তু আগুনের কারণ এখনও অজানা, এবং দমকল কর্মীদের এটি নিভানোর জন্য প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

উল্লেখ্য, আল-আহরাম স্টুডিও ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর আয়তন ২৭,০০০ বর্গমিটার। এই স্টুডিওতে অনেক মিশরীয় চলচ্চিত্র এবং টিভি সিরিজ নির্মিত হয়েছিল। স্টুডিওতে তিনটি প্রোডাকশন স্টেজ, একটি স্ক্রিনিং রুম এবং একটি এডিটিং স্যুট রয়েছে। এই ঘটনার পর সেই দেশের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের