বানতলায় প্লাস্টিকের গুদামে আগুন, হতাহতের খবর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি : বানতলায় রবিবার বিকেলে একটি প্লাস্টিকের গুদামে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১০টি ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এদিন আনন্দপুর থানা এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর যায় দমকল বাহিনীর কাছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠিক কী কারণে এই আগুন লেগেছে, সেই বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগে গত বছর একটি রাসায়নিক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লাগে। গত বছর লেদার কমপ্লেক্সে ৩ নম্বর গেটের সামনে আগুন লেগে যায়।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের