চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গলমহলে অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুকড়াখুপি এলাকা থেকে অসুস্থ এক ভবঘুরে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল সাঁকরাইল থানার(Sakrail P.S.) পুলিশ। কুকড়াখুপি এলাকায় অজ্ঞান অবস্থাতে এক বৃদ্ধা মহিলা ওই এলাকার এক গৃহস্থের বাড়ির উঠানে পড়েছিল। ওই ঘরের মালিক সহ গ্রামবাসীরা সাঁকরাইল থানায় খবর দেয়। পুলিশ শনিবার রাতেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবঘুরে মহিলার নাম সন্ধ্যা হাতি(Sndhya Hati)। বাড়ি সাঁকরাইলের রগড়া এলাকায়। জানা গিয়েছে, বৃদ্ধা মহিলার কপালে পোকা হয়েছে তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবিবার ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Jhargram Hospital) স্থানান্তরিত করেন।জানা গিয়েছে, মহিলাটি শনিবার রাতে কুকড়াখুপি এলাকায় অসুস্থ ভাবে পড়েছিলেন দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাঁকরাইল থানার পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সাঁকরাইল থানার ওসি(OC) ধীরাজ মাহাত র এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত(Dhiraj Mahato) বলেন, ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার পরিবারে কেউ নেই। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। সাঁকরাইল থানার পক্ষ থেকে ওই বৃদ্ধার চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করা হবে বলে সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ওই বৃদ্ধা মহিলা বরাবর এলাকায় ঘোরাঘুরি করেন। ওনার পরিবারে কেউ না থাকায় সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে উনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত জানান। জঙ্গলমহলে প্রশাসন একের পর এক জন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করায় খুশি আমজনতা ।

Published by:

Share Link:

More Releted News:

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ