ফের গা-জোয়ারি তামিলনাডুর রাজ্যপালের, মন্ত্রী পদে পনমুড়িকে শপথ পাঠ করাতে অস্বীকার

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কথায় বলে, ‘স্বভাব যায় না ম’লে।’ তেমনই দশা তামিলনাডুর রাজ্যপাল তথা ‘বিজেপির একনিষ্ঠ ভক্ত’ আর এন রবির। এর এগে বিল আটকে রাখায় শীর্ষ আদালতের চরম তিরস্কারের মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু তাতেও স্বভাব বিন্দুমাত্র বদলায়নি। ফের ‘গা-জোয়ারি’ মনোভাব দেখালেন। সুপ্রিম কোর্ট শাস্তি স্থগিত করা সত্বেও ডিএমকে বিধায়ক কে পনমুড়িকে মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেছেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, পনমৌড়িকে মন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করে দেশের শীর্ষ আদালতকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন তামিলনাডুর রাজ্যপাল। সাংবিধানিক পদে বসার জন্য তিনি যে কতটা অযোগ্য, তা ফের বুঝিয়ে দিয়েছেন। রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডুর ডিএমকে সরকার।

আয় বহির্ভূত সম্পত্তির দায়ে তামিলনাডুর নিম্ন আদালত ৪ বছরের জন্য জেলের সাজা শুনিয়েছিল রাজ্যের ত‍ৎকালীন উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ি ও তাঁর স্ত্রীকে। ফলে বিধায়ক ও মন্ত্রী পদ খোয়ান পনমুড়ি। ওই রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএমকে নেতা। কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন। গত ১১ মার্চ শীর্ষ আদালত পনমুড়ির শাস্তি স্থগিত রাখে। ফলে ফের বিধায়ক পদ ফিরে পান তিনি।

এর পরেই পনমুড়িকে ফের রাজ্যের মন্ত্রী হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু মুখ্যমন্ত্রীর সুপারিশ মানতে অস্বীকার করেন রাজ্যপাল আরএন রবি। সংবিধান বিশেষজ্ঞদের মতে, কাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী। কেন্দ্রের শাসকদের ‘পোষ্য ভৃত্য’ রাজ্যপালের কোনও এক্তিয়ারই নেই শপথবাক্য পাঠ করানোর প্রস্তাব খারিজ করা। ডিএমকে’র অভিযোগ, রাজ্যপাল আরএন রবি ভুলে গিয়েছেন, তিনি সাংবিধানিক পদে রয়েছেন। বিজেপি কর্মীর পরিচয় এখনও ভুলতে পারেননি। তাই বিজেপি এজেন্টের মতোই আচরণ করে চলেছেন।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের