ত্রিপুরা-গোয়ার পর অন্য রাজ্যে সংগঠনে জোর, সংসদীয় বৈঠকে ইঙ্গিত অভিষেকের

লক্ষ্য সর্বভারতীয় স্তরে শক্তিবৃদ্ধি। ক্ষয়িষ্ণু কংগ্রেসের বিকল্প শক্তি হিসেবে দেশে সংগঠন গড়তে চাইছে তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য সর্বভারতীয় স্তরে শক্তিবৃদ্ধি। ক্ষয়িষ্ণু কংগ্রেসের বিকল্প শক্তি হিসেবে দেশে সংগঠন গড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে একুশের নির্বাচনে ল্যান্ডসাইডব জয়ের পর ত্রিপুরা ও গোয়াতে সংগঠনে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য হরিয়ানা ও উত্তরপ্রদেশেও। তাই সর্বভারতীয় স্তরে সংগঠনে জোর দেওয়ায় তৃণমূলের আগামী লক্ষ্য। কংগ্রেসের সঙ্গে নয়, ২০২৪ বিজেপি বিরোধিতায় প্রধান মুখ হতে চাইছে তৃণমূলই। আর সেই লক্ষ্যেই নিজেদের দেশের প্রধান বিরোধী দলের রুপেই গড়ে তুলছেন সাংসদ অভিষেক। মঙ্গলবার দিল্লিতে সংসদের ৬৩ নম্বর ঘরে তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠক ছিল। সেখানেই অভিষেক একগুচ্ছ নির্দেশ দিয়েছেন সমস্ত সাংসদদের।

এছাড়াও সংসদে দলের লাইনে কী হবে? সেই বিষয়েও সাংসদদের অবগত করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক এই বিষয়ে জানিয়েছেন, ‘বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। আমরা গ‌োয়ার মতো রাজ্যে গেলেই প্রশ্ন উঠছে বিরোধী ঐক্য নিয়ে। কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে। এরপর আমরা ক‌োন রাজ্য যাব তা এখনই প্রকাশ্যে আনছি না। যে রাজ্যে ছাপ ফেলতে পারব সেখানে যাব। বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদ চলবে। জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’ তৃণমূলের তরফে বারবার অবস্থান স্পষ্ট করা হয়েছে, জাতীয় রাজনীতিতে আর কংগ্রেস না। একলা চলো নীতিতেই এগোবে তৃণমূল। পাশে নেবে দেশের বিভিন্ন আঞ্চলিক দলকে। যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে নিজেদের রাজ্যেই।

দেশে একজোট হয়ে লড়বে। তাই এদিনের সংসদীয় বৈঠকে অভিষেক কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস বাদে বাকি বিরোধী দলদের সঙ্গে নিয়েই লড়াই করতে।

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল