খোঁজ মিলল ৪ হাজার বছরের পুরানো লিপস্টিকের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান সময় মেকআপের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে লিপস্টিক। আট থেকে আশি সকলেই এটি ব্যবহার করে থাকে। তবে জানা গিয়েছে, আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ও মহিলারা লিপস্টিক ব্যবহার করতেন। সম্প্রতি ইরানের প্রত্নতাত্ত্বিকদের হাতে এসেছে এমন এক তথ্য।

প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবিষ্কৃত একটি ছোট পাথরের শিশিতে একটি লাল প্রসাধনী উদ্ধার হয়েছে । যা সম্ভবত প্রায় চার হাজার বছর আগে ঠোঁটের রঙ হিসাবে মহিলারা ব্যবহার করত বলে মনে করা হচ্ছে । যা তৈরিতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন খনিজ।  যেমন- হেমাটাইট, ব্রাউনাইট, ম্যাঙ্গানাইট, এবং সবজি ও অন্যান্য জৈব উপাদানে তৈরি মোমের মতো উপাদান। শুধু তাই নয় বর্তমান সময়ে যে প্রণালিতে লিপস্টিক তৈরি হয় ঠিক একইভাবে প্রাচীনকালে বানান হত।

ইরানের প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পাওয়া এই প্রাচীন লিপস্টিকটি কোনও সাধারণ লিপস্টিক নয়, এটি বিশ্বের প্রাচীনতম লিপস্টিক।  বর্তমানে ইরানের একটি জাদুঘরে রয়েছে এই প্রাচীন লিপস্টিকটি। তবে এই প্রথম নয় মিশর এবং মধ্যপ্রাচ্যে প্রত্নতত্ত্ববিদরা  এরআগে প্রসাধন সামগ্রীর জিনিস খুঁজে পেয়েছেন। সেই সকল জিনিসগুলি হল কালো রঙের কাজল এবং হালকা রঙের আইশ্যডো। এবার সেই তালিকায় এল লিপস্টিক। তবে লিপস্টিকের মালিক বা উদ্ভাবন সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের