গোটা আইপিএলে অনিশ্চিত সূর্য? তারকার ইনস্টা পোস্ট ঘিরে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চোটের কারণে গোটা আইপিএল থেকেই কী ছিটকে গেলেন সূর্য কুমার যাদব? মঙ্গলবার দুপুরে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটারের  ইনস্টাগ্রাম পোস্টের পরেই এমন চর্চা শুরু হয়েছে। কেননা ওই পোস্টে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন সূর্য। যদিও দলের তারকা ক্রিকেটার গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন কিনা, তা নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

আগামী ২২ মার্চ থেকে চলতি বছরের আইপিএল শুরু হচ্ছে। প্রতিযোগিতা শুরুর তিনদিনের মাথায় নামছেন হার্দিক পাণ্ড্যরা। যদিও ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুম্বইয়ের হয়ে যে সূর্যকুমার খেলবেন না আগেই জানা গিয়েছে। তবে চর্চা চলছিল, ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে দলে পাবে মুম্বই। কিন্তু এদিন সমাজমাধ্যমে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পোস্টে কিছু স্পষ্ট করে লেখেননি মুম্বইয়ের তারকা ক্রিকেটার। কিন্তু তাঁর ভাঙা হৃদয়ের ইমোজি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ওই ইমোজির মাধ্যমে গোটা প্রতিযোগিতায় খেলতে না পারার ইঙ্গিত দিয়েছেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার পরে প্রথমে গোড়ালির চোটের জন্য ক্রিকেটের আসর থেকে ছিটকে যান তিনি। জোহানেসবার্গে ওই তৃতীয় ম্যাচে খেলতে গিয়েই ফিল্ডিংয়ের সময়ে মারাত্মক চোট পান সূর্য। ওই চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার পরে জার্মানিতে হার্নিয়া অস্ত্রোপচার হয় বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটারের। বর্তমানে জাতীয় ক্রিকেট আকাদেমিতে রিহ্যাবে রয়েছেন।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের