সন্দেশখালিকাণ্ডের পর বুধে বসিরহাটে সভা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডের পর বুধবার প্রথম বসিরহাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার পাশাপাশি একটি মন্দির উদ্বোধনেরও কথা রয়েছে তাঁর।

এদিন বসিরহাটের বিএসএসএ ময়দানে সভা রয়েছে অভিষেকের। এরপর বসিরহাট শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরের উদ্বোধন করবেন অভিষেক। লোকসভা নির্বাচনের আগে এটাই অভিষেকের প্রথম সভা। এই সভা থেকে অভিষেক কী বার্তা দেন, এখন সেটাই দেখার। তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় শুধু বসিরহাট মহকুমা থেকেই নয়, গোটা উত্তর ২৪ পরগনা থেকে লোক আনা হবে। বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি শমীক রায় অধিকারী জানান, লক্ষাধিক মানুষের সমাগম হবে এই সভায়।

এর আগে অভিষেক সন্দেশখালিতে সভা করতে যাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা গিয়েছিল। তবে সন্দেশখালিতে না গেলেও এদিন বসিরহাটে সভা করবেন অভিষেক। এর আগে সন্দেশখালিতে একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। পরবর্তীকালে তা বাতিল করে দেওয়া হয়। ইতিমধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর এবার উত্তর ২৪ পরগনায় সভা করবেন অভিষেক। কিছুদিন আগেই বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভার পর অভিষেকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর