রাজ্যে উদ্ধার ৮১ কোটি টাকার বেশি মদ-নগদ অর্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতেগোনা  মাত্র চারদিন আগে ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর তারপরেই বাংলা থেকে নগদ, মদ ও মাদক মিলিয়ে ৮১ কোটি টাকার সামগ্রী উদ্ধার করল নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সাংবাদিক বৈঠক করে একথা জানান। গত ১ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার  হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদ এবং অর্থ। এবার নির্বাচন কমিশন সামনে আনল উদ্ধার হওয়া মাদকের আর্থিক মূল্যায়ন।

শুধু বাংলা নয় । উত্তর এবং দক্ষিণ ভারত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মাদক এবং বেআইনি নগদ টাকা।  মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত বাংলায় ১ লাখ ২৭ হাজার ৭২৬ টি এমসিসি ভঙ্গের কেস তথা অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই মাদক রুখতে জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার।

উল্লেখ্য কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট। আর এই তিন কেন্দ্রে এখন পর্যন্ত  ১০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।  তা নিয়ে জেলা শাসকের কাছে জবাব তলব করেছে কমিশন। অন্যদিকে আগের নির্বাচনের বিভিন্ন তথ্য দেখে দার্জিলিং, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর-  এই কেন্দ্রগুলিকে ‘অর্থনৈতিক স্পর্শকাতর’ বলে ঘোষণা করে কমিশন। তবে লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন বাংলা থেকে মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা রয়েছে। এবার ফের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই উদ্ধার হল কোটি কোটি টাকার বেআইনি সামগ্রী।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা