চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ মাস মায়ের মৃতদেহ লুকিয়ে পেনশন-সহ যাবতীয় সুবিধা নিল মেয়ে! পরে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের কথা শোনা যায়। আবার মৃত বাবা বা মায়ের পেনশন হাতিয়ে নেওয়ার ঘটনাও সামনে এসে আকছার। তাবলে এই ঘটনা খোদ মার্কিন মুলুকে ঘটবে সেটা ভাবাই যায় না। তবে এবার এই ধরণের ঘটনাই সামনে এল। প্রায় ৬ মাস মায়ের মৃতদেহ ঘরেই লুকিয়ে রেখে মায়ের সঙ্গে সম্পর্কিত যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছিলেন তাঁর মেয়ে।

মার্কিন সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, কিম্বারলি হেলার (৫৪) নামে এক মহিলাকে মার্কিন পুলিশ সম্প্রতি গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মায়ের মৃতদেহ প্রায় ৬ মাস বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। তাঁকে গত ২৮ নভেম্বর গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত মে মাসে তাঁর মায়ের মৃত্যু হয়েছিল। কিন্তু সৎকার করার বদলে দেহটি ঘরেই লুকিয়ে রাখেন হেলার। এমনকি তিনি কাউকেই বাড়িতে ঢুকতে দিতেন না। ফলে সন্দেহ হয় প্রতিবেশীদের। কারণ প্রায় ছয়মাস তাঁরা ওই বৃদ্ধাকে দেখতে পাননি। প্রতিবেশীরাই পুলিশকে জানায়। পুলিশ এসে জোর করেই ওই বাড়িতে ঢুকে মৃতদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে সৎকার না করে ফেলে রাখে মৃতদেহে তীব্র পচন ধরেছিল। সেই অবস্থাতেই ওই মহিলা মায়ের মৃতদেহের সঙ্গে বসবাস করছিলেন টাকার লোভে। হতবাক পড়শিরাও। কিম্বারলি হেলারের দাবি, বৃদ্ধা মায়ের পেনশন, বীমা ও অন্যান্য সুযোগ সুবিধা নিতে চেয়েছিলেন। তাই দেহ সৎকার করেননি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে, মামলা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ