মন্ত্রী পদে পুনর্নিয়োগ করতে অস্বীকার,তামিলনাড়ুর রাজ্যপালকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ডিএমকে নেতাকে মন্ত্রী পদে পুনর্নিয়োগ করতে অস্বীকার করায় এদিন প্রশ্নের মুখে পড়েন রাজ্যপাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কেন্দ্রকে প্রশ্ন করেন, রাজ্যপাল যদি সংবিধান না মানেন তাহলে সরকার কী করে?

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ DMK নেতা পোনমুদিকে মন্ত্রী করার জন্য রাজ্যপালকে আগামীকাল পর্যন্ত সময় দিয়েছে। তবে আর এন রবি কাছ থেকে কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলে আগামীকাল সংবিধানের আইন অনুসারে রাজ্যপালকে নির্দেশ দেওয়া হবে। এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে,’ আমরা তামিলনাডুর রাজ্যপালের ব্যবহার অসন্তুষ্ট। কালকের মধ্যে যদি DMK নেতাকে মন্ত্রী না করা হয় , তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।‘

উল্লেখ্য, আর এন রবি রাজ্য মন্ত্রিসভায়  পোনমুদিকে   অন্তর্ভুক্ত করতে অস্বীকার করায় এম কে স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টের কাছে দায়ের করে মামলা। সম্প্রতি সম্পত্তি মামলায় মাদ্রাজ হাইকোর্ট পোনমুদিকে বিধায়ক পদে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর সুপ্রিম কোর্ট দুই বছরের কারাদণ্ড স্থগিত করে। এরপরেই তিনি রাজ্যের মন্ত্রী সভার সদস্য হওয়ার জন্ন্য আবেদন করেন। তিবে রাজ্যপাল সেই আবেদন্ন গ্রহণ করেনি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে DMK  সুপ্রিম কোর্টে যায়।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা