গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়ালের আর্জির জরুরি শুনানিতে সাড়া সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আর্জির জরুরি শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এম এম সান্দ্রেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিশেষ বেঞ্চে ওই মামলার শুনানি হবে।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ‘রক্ষাকবচের’ আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ওই গ্রেফতারি অবৈধ বলে দাবি করে শুক্রবার শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন আম আদমি পার্টির সুপ্রিমো। এদিন সকালে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে হাজির হয়ে জরুরি শুনানির আর্জি জানান কেজরির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সেই আর্জিতে সাড়া দিয়ে প্রধান বিচারপতি দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবীকে বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে যাওয়ার নির্দেশ দেন। শীর্ষ আদালতের দ্বিতীয় সিনিয়র  বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃ্ত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ মামলা শুনবে বলে জানান।

প্রধান বিচারপতির নির্দেশ পেয়ে বিচারপতি সঞ্জীব খান্নার এলজাসে হাজির হন কেজরির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। ততক্ষণে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত কেসিআর কন্যা কে কবিতার আর্জি খারিজ করে নিয়মিত মামলা শুনতে শুরু করে দিয়েছেন বিচারপতি খান্না। ওই মামলার শুনানির মধ্যেই অভিষেক মনু সিঙ্ঘভি বিচারপতির কাছে কেজরিওয়ালের আর্জির দ্রুত শুনানির আর্জি জানান। জবাবে বিচারপতি খান্না জানান, বিশেষ বেঞ্চে ওই মামলার শুনানির কথা তিনি জানতে পেরেছেন। নিয়মিত মামলার শুনানি শেষেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি শুনবেন।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক