বেবি মালিঙ্গার পর আইপিএল থেকে ছিটকে গেলেন জাম্পা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের মরশুমে আইপিএলের আসর। সম্প্রতি আইপিএলের আসর থেকে সাময়িকভাবে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। মাথিশা ‘বেবি মালিঙ্গা’ নামে ক্রিকেট দুনিয়ায় বেশি পরিচিত। মাথিশার পর এবার অ্যাডাম জাম্পা ছিটকে গেলেন আইপিএলের আসর থেকে। এখনও পর্যন্ত ১৩ জন ক্রিকেটার আইপিএলের আসর ছেড়ে ছিটকে পড়েছে।

এবারের আইপিএল মরশুমে রাজস্থাল রয়্যালস দলে রয়েছেন অ্যাডাম জাম্পা। সম্প্রতি জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি নিজেকে আইপিএল টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন। এর আগের মরশুমে এই অস্ট্রেলিয় খেলোয়াড় আইপিএলের আসরে ছয়টি ম্যাচ খেলেছিল। এই ছয়টি ম্যাচ খেলে আট উইকেট নিয়েছিলেন তিনি। এরমধ্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন অ্যাডাম জাম্পা।

২০১৬ সালে প্রথম আইপিএল খেলতে শুরু করেছিলেন অ্যাডাম জাম্পা। প্রথমবার আইপিএলের আসরে পুনে সুপার জায়েন্টের হয়ে খেলেছিলেন তিনি। ২০১৭ সালেও পুনে দলের সঙ্গেই ছিলেন তিনি। এরপর ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা গিয়েছে জাম্পাকে। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলিয় স্পিনার। চারটি মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত আইপিএলে ২০টি ম্যাচ খেলেছেন জাম্পা। আইপিএলের ম্যাচ খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই অস্ট্রেলিয় স্পিনারের। তবে টুর্নামেন্ট শুরুর মুখে অ্যাডাম নিজেকে সরিয়ে নেওয়ায় চিন্তায় রাজস্থান রয়্যালস শিবির। জাম্পার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ইতিমধ্যে আইপিএলের আসর থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি, মার্ক উড, জেসন রয়রা। এবার আরও এক খেলোয়াড় ছিটকে গেলেন আইপিএলের আসর থেকে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই