কেজরিওয়ালের গ্রেফতারির জেরে বাতিল দিল্লির বিধানসভা অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই শুক্রবার বাতিল হল দিল্লির বিধানসভা অধিবেশন। জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আগামী ২৭ মার্চ বিধানসভায় পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে।  

দিল্লি বিধানসভায়  গত ১৫ মার্চ জল ও নিকাশী সমস্যা সমাধানের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন বিধাসভায় দাঁড়িয়ে নজরদারির রিপোর্ট পেশ করার কথা ছিল মুখ্যসচিবের। তবে আচমকাই দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ায় বাতিল হয় অধিবেশন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে আম আদমি পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের জেরে দিল্লিতে শুরু হয়েছে যানজট। তার গ্রেফতারের আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ জানা গিয়েছে, বর্তমানে আপ সুপ্রিমকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়েছে। পাশাপাশি, অরবিন্দকে ১০ দিনের হেফাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করেছে ইডি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে