আইপিএল শুরুর মুখে বদল, যোগ ২ নতুন খেলোয়াড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল শুরুর মুখে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। সম্প্রতি আইপিএল না খেলার কথা ঘোষণা করেছেন অ্যাডাম জাম্পা। জাম্পার বিকল্প হিসাবে এবার মুম্বইয়ের স্পিনার তনুশ কোটিয়ানকে নিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে রবিন মিঞ্জের পরিবর্তে বি আর শরথকে নেওয়ার কথা ঘোষণা করেছে গুজরাট টাইটান্স।

জানা যাচ্ছে, মুম্বইয়ের অফ স্পিনার তনুশ কোটিয়ান লোয়ার অর্ডারে ভালো ব্যাট করতে পারেন। মুম্বইয়ে সঈদ মুস্তাক আলি টুর্নামেন্টে অনবদ্য পারফরমেন্স করেছিলেন তনুশ। ২০২৩ সালেই তাঁকে আইপিএলে নেওয়ার কথা ভাবা হয়েছিল। তখন তাঁকে নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২৫ বছর বয়সি এই খেলোয়াড়কে ২০ লাখে কিনে নিল রাজস্থান রয়্যালস। উল্লেখ্য, মুম্বইয়ের এই খেলোয়াড় সাধারণত আট নম্বরে ব্যাট করতে নামেন। সম্প্রতি বরোদা ও তামিলনাড়ুর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে কোটিয়ানকে।

অন্যদিকে ঝাড়খণ্ডের ছেলে রবিন মিঞ্জের বদলে গুজরাট টাইটান্স যাকে কিনেছে সেই বি আর শরথ কর্ণাটকের হয়ে খেলেন। এখনও পর্যন্ত ২৮টি টি ২০ ম্যাচ খেলেছেন শরথ। টি ২০ ফরম্যাটে এখনও পর্যন্ত ৩২৮ রান করেছেন শরথ। টি ২০-এর পাশাপাশি ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শরথের। কর্ণাটকের এই খেলোয়াড়কেও ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে গুজরাট টাইটান্স। উল্লেখ্য, সম্প্রতি পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঝাড়খণ্ডের ছেলে রবিন মিঞ্জ। 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর