সংযুক্ত আরব আমিরাতে অ্যারাইভাল ভিসার সুযোগ পেল না ৩ পড়শি দেশ   

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভিসা নীতির কিছুটা বদল আনল সংযুক্ত আরব আমিরা। ৮৭ টি দেশের জন্য অ্যারাইভাল ভিসা চালু করল আরব আমিরা। এর আগে ২০২২ সালে ৭৩টি দেশের জন্য এ ধরনের অন অ্যারাইভাল ভিসার অনুমতি ছিল।  এরফলে ওই সকল দেশের নাগরিক  কোনো দূতাবাসের মুখোমুখি না হয়ে শুধুমাত্র পাসপোর্ট বহন করে প্রবেশের অনুমতি পাবেন।   মূলত ভ্রমণে স্বাচ্ছন্দ্য আনতে এবং পর্যটকদের আকর্ষণ করতেই অন-অ্যারাইভাল ভিসা  শুরু করেছে আমিরাত সরকার।

প্রকাশিত হওয়া তালিকা অনুসারে আরব আমিরাতে প্রবেশ করার সুবিধা পাবে যে সকল দেশ সেগুলি হল – আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বার্বাডোস, ব্রাজিল, বেলারুশ, বেলজিয়াম, ব্রুনেই, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এল সালভাদর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, হন্ডুরাস, হাঙ্গেরি, হংকং, আইসল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কিরিবাতি, কুয়েত, আইসল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কিরিবাতি, কুয়েত,  লাটভিয়া।

এছাড়াও রয়েছে-  লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মেক্সিকো, মোনাকো, মন্টেনিগ্রো, নাউরু, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, রোমানিয়া, রাশিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সান ম্যারিনো, সৌদি আরব, সেশেলস, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, বাহামা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান,  হেলেনিক, বসনিয়া ও হার্জেগোভিনা, আর্মেনিয়া, ফিজি, কসোভো। তবে দুঃখের বিষয় সেই তালিকায় নেই ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। কেন এই তিন দেশের নাম নেই তা এখন পর্যন্ত আরব আমিরাতের তরফে জানান হয়নি।  সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকেরা দেশের পররাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে দেশের তালিকা এবং প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দেখতে পাবেন। এছাড়াও ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেন শিপ, পোর্ট সিকিউরিটি এবং কাস্টমসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আরব আমিরাতে আসতে ইচ্ছুক পর্যটকেরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে