আইপিএলে ৬০০ রানের লক্ষ্য নিয়ে নামতে চান নীতিশ রানা

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে ৬০০ রানের লক্ষ্য নিয়ে নামতে চান নীতিশ রানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। সেইসঙ্গে টি ২০ বিশ্বকাপে জায়গা পাওয়াই যে নীতিশ রানার মূল লক্ষ্য সেই কথাও জানাতে ভোলেননি তিনি।

২০২৩ সালের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৪১৩ রান করেছিলেন নীতিশ রানা। তবে এবারে সেই রান করার লক্ষ্যমাত্রা আরও কিছুটা বাড়িয়ে নিয়েছেন নীতিশ। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এবারের প্রতিযোগিতায় যাতে ৬০০ রান করতে পারি, সেটাই আমার লক্ষ্য।‘ একইসঙ্গে তিনি জানান, ‘প্রত্যেকেই দেশের হয়ে খেলতে চায়। সেইমতো আমিও আসন্ন টি ২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলতে চাই। তবে এই মুহূর্তে আমি আইপিএল নিয়েই ভাবছি।‘

পাশাপাশি কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়েও মুখ খুলেছেন নীতিশ রানা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘শ্রেয়সের আগে ফিটনেস নিয়ে সমস্যা ছিল। কিন্তু এখন ও যথেষ্টই ফিট। শ্রেয়স সব ম্যাচেই নেতৃত্ব দেবে বলে আশা করছি। গত বার আমাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবারে মনে হয় না নেতৃত্বের দায়িত্ব নিতে হবে।  তবে এবার যদি অধিনায়কের দায়িত্ব কোনওভাবে আসেও, তাহলে তা নিতে প্রস্তুত।‘

 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের