মস্কোর শপিং মলে জঙ্গি হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে ক্ষুব্ধ রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মস্কোর অদূরে শপিং মলে জঙ্গি হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ক্ষুব্ধ রাশিয়া। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘কনসার্ট হলে ভয়াবহ হামলা চালিয়ে বোমাবাজি করে এবং গুলি চালিয়ে ৪০ জন নিরীহ নাগরিককে মেরেছেন জঙ্গিরা। তার পরেও রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ‘দায়সারা’ গোছের বিবৃতি দিয়েছেন। জঙ্গি হামলার বিরুদ্ধে কোনও কঠোর বার্তা দেননি। এটা লজ্জার।’ এক ধাপ এগিয়ে ইউক্রেনে ঢুকে জঙ্গি নিকেশের হুঙ্কার ছুড়েছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদেভেদ। তাঁর কথায়, ‘হামলার পিছনে কিয়েভের উস্কানি রয়েছে। জঙ্গি হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর সময় এসেছে।’

শুক্রবার সন্ধ্যায় রুশ রাজধানী মস্কোর ক্রকাস সিটি হলে সেনাবাহিনীর জংলা পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। বন্দুকবাজদের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসা দাঙ্গারোধী পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ধরে। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, কনসার্ট হলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে রয়েছে।

দুঘর্টনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দাঙ্গারোধী পুলিশের বিশাল বাহিনী। চারিদিকে ঘিরে ফেলার পাশাপাশি আশেপাশের এলাকা খালি করে দেয়। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে