চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মস্কোয় জঙ্গি হামলায় নিন্দা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধিঃ  রাশিয়ার রাজধানী মস্কোর এক কনসার্ট হলে ভয়াবহ  জঙ্গি হামলা। আর এই হামলার পর রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মস্কোতে এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।

শনিবার খাড়গে  টুইট করে লিখেছেন, ‘ কংগ্রেস মস্কোতে নিরীহ মানুষের উপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছে। সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। নিহতদের পরিবারের সদস্যদের আমরা  সমবেদনা জানাই। এই দুঃখের সময়ে আমরা দৃঢ়ভাবে রাশিয়া ও রাশিয়ান ফেডারেশনের জনগণের পাশে রয়েছি। শেষ পাওয়া খবর অনুসারে, মস্কোর কনসার্ট হলে জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ এবং আহত হয়েছেন ১০০ জন। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি। এই পুরো হামলার ঘটনা নিয়ে মস্কো সরকার তদন্ত শুরু করেছে।

রুশ সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোর অদূরে ক্রকাস সিটি হলে স্থানীয় সময়  শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর জংলা পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। বন্দুকবাজদের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসা দাঙ্গারোধী পুলিশ বাহিনী। বর্তমানে  পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ