মস্কোর কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫, গ্রেফতার ৪ হামলাকারী-সহ ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ রাজধানী মস্কোর অদূরে ক্রোকাস সিটি হলে আইএস (খোরাসান) জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মোট ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও শতাধিক। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই মুখোশধারী চার হামলাকারী-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। রাশিয়ার নিরাপত্তা বিষয়ক সংস্থা এফএসবি দাবি করেছে, হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ রয়েছে। ইউক্রেনের সীমান্ত পেরিয়েই হামলাকারীরা রাশিয়ায় ঢুকেছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলের কনসার্ট হলে আচমকাই হানা দেয় মুখোশধারী জংলা পোশাক পড়া পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। বন্দুকবাজদের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসা দাঙ্গারোধী পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ধরে। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, কনসার্ট হলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে রয়েছে।

হামলার কয়েক ঘন্টার মধ্যেই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস (খোরাসান) বর্বরোচিত হামলার দায় শিকার করে নেয়। হামলাকারীরা যাতে পালাতে না পারে, তার জন্য ক্রোকাস সিটি হল চারিদিক থেকে ঘিরে ধরে দাঙ্গারোধী পুলিশ। পরে নৃশংস হামলার সঙ্গে যুক্ত চার জঙ্গি-সহ মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় রুশ পুলিশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে