লন্ডনে ট্রাকের ধাক্কায় মৃত্যু নীতি আয়োগের প্রাক্তন কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি : সাইকেল করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এক ছাত্রীর। গত সপ্তাহে ঘটনাটি ঘটলেও এতদিন তা প্রকাশ্যে আসেনি। শেষ পর্যন্ত গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তের পোস্টে।

জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম চেষ্ঠা কোছাড়। একটা সময়ে চেষ্ঠা নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্কে কাজ করেছিলেন। পরে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করতে যান। নীতি আয়োগের প্রাক্তন সিইও এক্স হ্যান্ডেলে পোস্ট করে পথ দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, ‘নীতি আয়োগে চেষ্ঠা আমার সঙ্গে কাজ করেছিলেন। পরে বিহেবিয়ারাল সায়েন্স নিয়ে পড়তে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যান চেষ্ঠা। সম্প্রতি লন্ডনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। চেষ্ঠা খুবই মেধাবী ছাত্রী ছিলেন। ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা খুবই দুঃখের।‘

জানা গিয়েছে, গত ১৯ মার্চ যখন চেষ্ঠা যখন তাঁর বাড়িতে সাইকেল করে ফিরছিলেন, তখন একটি নোংরা নিয়ে যাওয়ার ট্রাক চেষ্ঠাকে পিছন থেকে ধাক্কা দেয়। চেষ্ঠার স্বামী প্রশান্ত কিছুটা আগেই ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন তিনি। চেষ্ঠাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, চেষ্ঠার বাড়ি গুরুগ্রামে। গত বছরের সেপ্টেম্বরে তিনি লন্ডনে যান। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার আগে দিল্লি বিশ্ববিদ্যালয়, পেনসিলভেনিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয়েও পড়েছেন।

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫