দোলের দিন দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট আসা মানেই ভাঙড়ে উত্তেজনা। এবার লোকসভা নির্বাচনের আগে দেওয়াল লিখন নিয়ে অশান্ত হল ভাঙড়। জানা গিয়েছে, আইএসএফ-তৃণমূলের মধ্যে এদিন সংঘর্ষ হয়। এরফলে একজনের মাথা ফেটে গিয়েছে। দোলের দিন এমন ঘটনায় জেরে পরিস্থিতি সামাল দিতে পথে নামে ভাঙড় পুলিশ।

জানা গিয়েছে, সোমবার দোলের দিন ভাঙড়ের  জিরানগাছা বাগান আইট গ্রামে এই অশান্তি ছড়িয়ে পড়ে। তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভাঙড় পুলিশ। তৃণমূলের তরফে জানান হয়েছে,’আমাদের ছেলেরা দেওয়াল লিখছিল। সেই সময় আইএসএফের কয়েকজন দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা করেছে।‘ এই ঘটনায়   এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পোলেরহাটে।

উল্লেখ্য, ভাঙড়ে লেগেই থাকে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ। গত ১৩ জানুয়ারি পতাকা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ায় ভাঙড়ে।  দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এরপরই হাতাহাতি শুরু হয়। ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে ভাঙড়। এর আগে পঞ্চায়েত ভোটের আবহে অগ্নিগর্ভ ভাঙড় দেখেছে গোটা রাজ্যবাসী। তাই লোকসভা নির্বাচনের আগে এই একই ঘটনা যাতে না হয় তাই তৎপর হয়েছে পুলিশ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে