‘বুমরাকে নিয়ে সিদ্ধান্ত হার্দিকের একার নয়’, পাশে দাঁড়ালেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : জসপ্রীত বুমরাকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ওভারে বল না করানো নিয়ে এবার হার্দিক পাণ্ডিয়ার পাশে দাঁড়ালেন মুম্বই ইন্ডিয়ার ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। তাঁর মতে, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে শুধু হার্দিককে দায়ী করা ঠিক হবে না। এটা সমষ্টিগত সিদ্ধান্ত।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ কাইরন পোলার্ড জানান, হার্দিক পাণ্ডিয়ার ইনিংসের শুরুতে বল করা নতুন কিছু নয়। দুই বছর ধরে ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছে। ও খুব ভালো বল সুইং করতে পারে। তাই ইনিংসের শুরুতে যখন ও বল করার সিদ্ধান্ত নিয়েছে, তখন তাতে কোনও ভুল ছিল না। উল্লেখ্য, রবিবারের ম্যাচে জসপ্রীত বুমরাকে দিয়ে প্রথম বল না করানোয় সমালোচনার মুখে পড়তে হয় হার্দিক পাণ্ডিয়াকে। সুনীল গাভাসকার থেকে শুরু করে কেভিন পিটারসন সকলেই প্রশ্ন তোলেন। 

এদিন হার্দিক পাণ্ডিয়াকে সাত নম্বরে ব্যাট করানো নিয়েও মুখ খোলেন পোলার্ড। এই প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জানান, ‘কোনও সিদ্ধান্ত একা নেওয়া যায় না। যখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, সকলে মিলে আলাপ আলোচনা করেই নেওয়া হয়। যখন কোনও পরিকল্পনা নেওয়া হয়, তখন দলের কথা ভেবেই নেওয়া হয়। টপ অর্ডার ব্যাটসম্যান ছাড়াও আমরা নীচের দিকে দুজন হার্ড হিটিং ব্যাটসম্যান রেখেছি। একজন টিম ডেভিড। একজন হার্দিক পাণ্ডিয়া। একজন না পারলে যাতে অন্য জন সফল হয় সেই বুঝেই রাখা হয়েছে। তবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অবশ্য কেউই সফল হয়নি। তবে এনিয়ে হার্দিককে একা দায়ী করা ঠিক হবে না।‘  

 

 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের