মস্কোয় হামলার জন্য উগ্র ইসলামপন্থীদের দায়ী করলেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলার পিছনে উগ্র ইসলামপন্থীদের দায়ী করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশের শীর্ষ আধিকারিকদের এক বৈঠকে তিনি বলেছেন, ‘মস্কোর কনসার্ট হলে যে ভয়াবহ হামলা হয়েছে তার পিছনে উগ্র মুসলিমরা রয়েছেন। ওই উগ্র মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাসীরা।’ তবে উগ্র ইসলামপন্থীরা হামলার পিছনে থাকলেও ইউক্রেনের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রোকাস সিটি হলে আচমকাই হামলা চালায় মুখোশধারী জঙ্গিরা। বোমাবাজির পাশাপাশি এলোপাথাড়ি গুলিও ছুঁড়তে থাকে। জঙ্গিদের হামলায় প্রাণ হারান ১৩৭ জন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও শতাধিক। ওই হামলার ঘটনায় ধৃত চার জঙ্গি-সহ ১১ জনকে গ্রেফতার করেছে মস্কোর দাঙ্গারোধী পুলিশ। ওই ভয়াবহ ঘটনার কয়েক ঘন্টা বাদেই হামলার দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস(খোরাসান গোষ্ঠী)।

গোটা বিশ্ব মস্কোর জঙ্গি হামলায় চমকে গিয়েছিল। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ওই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে। যদিও হামলার পিছনে হাত থাকার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন। মস্কোর হামলার পরের দিনেই রুশ প্রেসিডেন্ট হুঙ্কার ছুড়েছিলেন, হামলার পিছনে যারা রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। যোগ্য জবাব দেওয়া হবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে