ধনকুবেরদের নিরিখে বেজিংকে সরিয়ে শীর্ষে মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি : কোটিপতিদের তালিকায় বেজিংকে ছাড়িয়ে শীর্ষ উঠে গেল মুম্বই। সম্প্রতি হুরান রিচার্স ইনস্টিটিউটের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে ধনকুবেরদের তালিকায় প্রথম দশে উঠে এল নয়াদিল্লিও।

হুরান রিচার্স ইনস্টিটিউটের তরফে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, সারা বিশ্বের নিরিখে মুম্বইতে ধনকুবেরদের সংখ্যা বাড়ছে। চলতি বছরই আরও ২৬ জন ধনকুবের তালিকায় যোগ হয়েছে। সারা বিশ্বের মধ্যে ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসে মুম্বই। জানা গিয়েছে, মুম্বইতে এখন ৯২ জন কোটিপতির বাস। মুম্বইয়ে্র পাশাপাশি দিল্লিও প্রথম দশে উঠে এসেছে। এই প্রথম দিল্লি কোটিপতিদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে।

হুরানের রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরই ভারতে কোটিপতিদের সংখ্যা বাড়ছে। চলতি বছর ভারতে ৯৪ জন কোটিপতি গজিয়ে উঠেছে ভারতে। ভারতের পরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান। ব্রিটেনে যত জন কোটিপতি রয়েছেন, তার থেকে দ্বিগুণ কোটিপতি রয়েছেন ভারতে। গোটা বিশ্বে চলতি বছর নতুন করে কোটিপতি হয়েছেন ১৬৭ জন। বর্তমানে সেই কোটিপতির সংখ্যা ৩২৭৯ জন। পাশাপাশি হুরানের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে বিত্তশালী ব্যক্তির তালিকায় দশ জনের মধ্যে আট জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। দুজনের মধ্যে একজন হচ্ছেন ভারতের মুকেশ আম্বানি ও ফ্রান্সের বার্নার্ড আরনল্ড। এই নিয়ে তৃতীয়বার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান ধরে রাখলেন ইলন মাস্ক। অন্যদিকে এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শিল্পপতি গৌতম আদানি ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে পনেরো নম্বরে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের