ঝাড়গ্রামে মহিলার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:মঙ্গলবার সাতসকালে ঝাড়গ্রামে মহিলার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ঘিরে শোরগোল। মঙ্গলবার সকালে ওই মহিলার দেহ পড়ে দেখতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার। জানা গেছে, মঙ্গলবার সকালে সাঁকরাইলের(Sakrial) এই চুনপাড়া এলাকার স্থানীয় একটি জঙ্গলে এলাকার বাসিন্দারা হঠাৎ করে রাস্তার ধারে ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন। এর ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দেখা যায় মহিলার দেহটি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। গ্রামবাসীরা পুলিশে খবর দেয়, পুলিশ মৃতদেহটি সনাক্তকরণ করে। এবং পুলিশ সূত্রে জানা গেছে ওই মৃত মহিলার নাম খলনা মাহাত, বয়স (৭৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর(Kharagpur) লোকাল থানার ভুডুরচাটি এলাকায়। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এখনো স্পষ্ট জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। জানা গেছে, ওই মহিলার এক আত্মীয় বাড়ি সাঁকরাইলের বাকড়া(Bakra) এলাকায় মহিলা তার আত্মীয় বাড়িতে এসে ছিলেন।

পুলিশ জানিয়েছে, গত পরশুদিন আত্মীয় বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফিরে আসেন নি। এবং মঙ্গলবার সাত সকালেই উদ্ধার হয় মহিলার মৃতদেহ। তবে স্থানীয়দের অনুমান হাতির হামলায় মৃত্যু হতে পারে ওই মহিলার। কারণ জঙ্গল এলাকায় ওই মৃত দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। আর ওই এলাকায় গতকাল ছিল হাতির দল বলে খবর। মৃত উদ্ধার করেছে পুলিশ। তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’