টাকা বিলির অভিযোগে ছত্তিশগড়ের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: আসন্ন লোকসভা ভোটে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করলে রেয়াত করা হবে না বলে হুমকি দিয়েল নির্বাচন কমিশন। সেই হুমকি যে লোক দেখানো নয়, তার প্রমাণ মিলল। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে টাকা বিলি করায় ছত্তিশগড়ের কোন্তার কংগ্রেস প্রার্থী কাওয়াসি লাখমার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। গতকাল সোমবার জগদলপুরের কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জেলা নির্বাচনী আধিকারিক। লাখমার পাশাপাশি বস্তার জেলা কংগ্রেসের সভাপতি সুশীল কুমার মৌর্যের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।

গত ২৩ মার্চ প্রার্থী তালিকা প্রকাশের পরের দিন জগদলপুরের বিখ্যাত মা দান্তেশ্বরীর মন্দিরে পুজো দিতে যান কোন্তার কংগ্রেস প্রার্থী কাওয়াসি লাখমা। গত বছরের নভেম্বরে রাজ্যের বিধানসভা ভোটে কোন্তা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। দান্তেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরেই স্থানীয়দের মধ্যে টাকা বিলি করেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক। ওই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়ে।

লাখমার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে স্থানীয় জেলাশাসককে নির্দেশ দেয় কমিশন। সেই নির্দেশের পরেই কোন্তার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় এফআইআর রুজু করেন জেলা নির্বাচনী আধিকারিক। জগদল থানার এক আধিকারিক জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক কাওয়াসি লাখমার বিরুদ্ধে এফআইআর দায়েরের পরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও টাকা বিলির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লাখমা।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা