পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে ৫ চিনা নাগরিকের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চাইল বেজিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিশমে ভয়াবহ বিস্ফোরণে পাদ স্বদেশীয় নাগরিকের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইল চিন সরকার। মঙ্গলবার ইসলামাবাদেব অবস্থিত চিনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার নিন্দা করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনায় পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে খঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।’ একই সঙ্গে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পের কাজে নিয়োজিত চিনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

এদিন দুপুরে পাখতুনখাওয়া প্রদেশের বিশমে চিনা নাগরিকদের বহন করা গাড়ি আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেন জঙ্গিরা। ছিন্নভিন্ন হয়ে যান গাড়িতে থাকা ছয় আরোহী। তাদের মধ্যে পাঁচ জন চিনা নাগরিক এবং একজন পাকিস্তানের নাগরিক। এখনও কোনও জঙ্গি সংগঠন ওই আত্মঘাতী হামলার দায় নেয়নি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ আধিকারিক মহম্মদ আলি গান্দাপুর জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার দাসুতে জলবিদ্যুৎকেন্দ্র এবং বাঁধ নির্মাণকার্যের দায়িত্বে রয়েছে চিনের গেঝুবা গোষ্ঠী। এদিন দুপুরে ইসলামাবাদ থেকে নিজেদের ঘাঁটি দাসুতে ফিরছিলেন পাঁচ চিনা ইঞ্জিনিয়ার। মাঝপথে বিশম শহরের সাংলায় চিনা ইঞ্জিনিয়ারদের গাড়ির কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। তার পরে চিনা নাগরিকদের গাড়িটি লক্ষ্য করে ধাক্কা দেয়। ওই ধাক্কার পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় চিনা ইঞ্জিনিয়ারদের গাড়িটি। ছিন্নভিন্ন হয়ে যান গাড়িতে থাকা পাঁচ চিনা নাগরিক ও গাড়ির চালক। কনভয়ে থাকা বাকি গাড়িগুলি থমকে যায়। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই গাড়িগুলি দাসুতে পৌঁছে দেওয়া হয়।

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একাধিক নির্মাণ প্রকল্পের দায়িত্বে রয়েছে চিনা সংস্থাগুলি। যদিও স্থানীয় জঙ্গি সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই পাততাড়ি গুটিয়ে দেশে ফেরত যাওয়ার জন্য চিনা সংস্থাগুলিকে নির্দেশ দিয়ে আসছে। তবে তাতে কর্ণপাত করেনি ওই সংস্থাগুলি। পরিনামে লাগাতার হামলা চলছে ওই সব প্রকল্পে জড়িত চিনা প্রকৌশলী ও কর্মীদের উপরে। ২০২১ সালে দাসুতেই এক বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ন’জন ছিলেন চিনা নাগরিক। কর্মস্থলে যাওয়ার পথে আত্মঘাতী হামলার শিকার হন তারা।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে