জয়ের লক্ষ্য নিয়েই শুক্রবার নামছে কেকেআর -আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি : পর পর দুটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার তেমন পারফরমেন্স করতে পারেনি। শুক্রবারের ম্যাচে শ্রেয়সকে কি ফর্মে ফিরতে দেখা যাবে, এখন সেটাই দেখার। অন্যদিকে মিচেল স্টার্কের পারফরমেন্স নিয়েও চিন্তায় রয়েছে কেকেআর শিবির। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় কেকেআর। 

এদিন আইপিএলের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নামছে শ্রেয়স আইয়াররা। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা ও শ্রেয়স আইয়ার ফর্মে নেই। তিনজনই বিশেষ রান পাননি। অন্যদিকে কেকেআরের তিন জন বিদেশি খেলোয়াড় দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। ফিল সল্ট প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছেন। পাশাপাশি আন্দ্রে রাসেল ব্যাটে বলে দুই ক্ষেত্রেই সফল। ২৫ বলে ৬৪ রানের পাশাপাশি দুই উইকেট নিয়েছেন তিনি। একইসঙ্গে সুনীল নারাইন ব্যাট হাতে রান না পেলেও বলে প্রতিপক্ষকে বেকায়দার ফেলছেন। এখন দেখার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়রা ফর্মে ফিরবে কিনা।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। গত ম্যাচে একা হাতেই ম্যাচ জিতিয়েছেন বিরাট। ইতিমধ্যে একটি ম্যাচে অর্ধশতরান করে ফেলেছেন বিরাট। বিরাটের এই ফর্মই কেকেআর শিবিরকে চিন্তায় রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিরাট ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ডুপ্লেসির মতো খেলোয়াড়রা রয়েছেন। ফলে মিচেল স্টার্কের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএলে ৩১ বার কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৮ বার জিতেছে কেকেআর আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ১৪ বার।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের