মুখতারের ‘অস্বাভাবিক’ মৃত্যু নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি মায়াবতী, আজাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাহুবলী নেতা মুখতার আনসারির ‘অস্বাভাবিক’ মৃত্যু নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসনকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে বিরোধীরা। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী ও ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ পাঁচ বারের বিধায়কের ‘অস্বাভাবিক’ মৃত্যু নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। পাশাপাশি শুক্রবার মৃত মুখতারের ছেলে উমর আনসারি অভিযোগ করেছেন, তাঁর বাবাকে বান্দা জেলে দীর্ঘদিন ধরেই বিষ প্রয়োগ করা হয়েছিল। ওই বিষ প্রয়োগের কারণেই মৃত্যু হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বান্দা জেল কর্তৃপক্ষ।

গত মঙ্গলবারই বান্দা জেলের ভিতরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বাহুবলী নেতা মুখতার আনসারি। তাকে চিকি‍ৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৪ ঘন্টা বাদে ফের জেলে ফিরিয়ে আনা হয় ৬৩ বছর বয়সি নেতাকে। বৃহস্পতিবার দুপুরে ফের জেলের ভিতরে অসুস্থ হয়ে পড়েন মউয়ের প্রাক্তন বিধায়ক। লাগাতার বমি করতে থাকেন এবং এক পর্যায়ে নেতিয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরেও বেশ কয়েক ঘন্টা বিনা চিকি‍ৎসায় মুখতারকে জেলে ফেলে রাখা হয়েছিল বলে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে রাতেই বান্দার রানি দুর্গাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৬৩ বছর বয়সী মুখতারকে। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হৃদরোগে আক্রান্ত হয়ে বাহুবলী নেতার মৃত্যুর কথা জানানো হলেও তা বিশ্বাস করছেন না মুখতারের পরিবারের সদস্যরা।

দলের প্রাক্তন বিধায়কের ‘অস্বাভাবিক মৃত্যু’ নিয়ে এদিন সকালে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মুখতার আনসারির মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে যে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন। যাতে মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসে।’ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ এক ধাপ এগিয়ে মুখতারের ‘অস্বাভাবিক’ মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক