‘গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে’, বিজেপিকে হুঁশিয়ারি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ‘নখদাঁত’ বের বের বিজেপি বিরোধী শিবিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে ইডি-সিবিআই-আয়কর দফতর। ‘প্রভু’ বিজেপি নেতাদের খুশি রাখতে  বিরোধীদের ‘সবক’ শেখাতে কোমর কষে ঝাঁপিয়েছে তিন সংস্থাই। বেছে-বেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনার (উদ্ধব) প্রার্থীদের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি লাগাতার সমন জারি করে প্রচারে বাধা তৈরির কৌশল নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বাসযোগ্যতা হারানো তিন সংস্থার।

গত কয়েকদিন ধরে কংগ্রেসকে একাধিক নোটিশ পাঠিয়ে বিশাল পরিমাণ টাকা মেটানোর নির্দেশ দিয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দফতর হিসাবে অভিযুক্ত আয়কর বিভাগ। শেষ নোটিশে ১৮০০ টাকা মেটানোর জন্য নির্দেশ দিয়েছে নির্মলা সীতারমনের অধীনস্ত দফতর। আর আয়করের ওই নোটিশকে ‘কর সন্ত্রাস’ হিসাবে আখ্যা দিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, আয়করের ওই ‘কর’ সন্ত্রাস নিয়ে নাম না করে শুক্রবার বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধি। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ‘গণতন্ত্রের বস্ত্রহরণ যারা করছে (পড়ুন নরেন্দ্র মোদি-অমিত শাহ-নির্মলা সীতারমন) সরকার বদলের পরে তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে।’

এদিন বিকেলে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘যখন সরকার বদলাবে তখন গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে দ্বিতীয়বার আর এমন অপরাধ করার সাহস পাবে না। এটা আমার গ্যারান্টি।’ নিচে হ্যাশটাগ দিয়ে বিজেপি ট্যাক্স টেরররিজম-ও লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…