ছক্কা হাঁকানোয় ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শুক্রবার দ্বাদশ ওভারে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলকে টপকে গেলেন বিরাট কোহলি। এর পরের বলেই এক রান নিয়ে নিজের অর্ধশতরানও পূর্ন করে ফেলেন বিরাট।  এদিন কোহলি মাঠে নামার আগে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। ২৩৯টি ছয় মেরেছিলেন ক্যারেবিয়ান ক্রিকেটার। এবার সেই ক্রিস গেইলকেই টপকে গেলেন তিনি। আইপিএলে এখন বিরাটের ঝুলিতে ২৪০টি ছয় মারার কৃতিত্ব।

এদিন শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে দেখা গেল বিরাট কোহলিকে। এদিন তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে প্রথম ছয়টি মারেন কোহলি। সেই ওভারে স্টার্ককে চারও মারেন বিরাট। এরপর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। কোহলি ও গ্রিন জুটি বেঁধে বেঙ্গালুরুতে ৮৪ রানে পৌছে দেয়। এরপর গ্রিন আউট হয়ে গেলেও বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন বিরাট কোহলি। এর আগে অবশ্যে দলগত ৭৪ রানের মাথায় অষ্টম ওভারে সুনীল নারাইনের বলে ছয় মারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এটা তাঁর কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় ছয়। তখনই আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ক্যারাবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এরপর তৃতীয় ছয়টি আসে দ্বাদশ ওভারে বরুণ চক্রবর্তীর বলে। বরুণের দ্বিতীয় বলে ছয় মেরে আরও একটি বিশ্বরেকর্ড করে ফেললেন বিরাট। আইপিএলে ২৪০টি ছয় মেরে বিরাট এখন ছয় মারার তালিকায় শীর্ষে রয়েছেন।

এখনও পর্যন্ত আইপিএলে দুশোর বেশি ছক্কা হাঁকিয়েছেন মাত্র ছয় জন ক্রিকেটার। ক্রিস গেইল. বিরাট ও এবি ডি ভিলিয়ার্সের পাশাপাশি কায়রন পোলার্ড, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিও দুশোর বেশি ছয় মেরেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছেন পোলার্ড। পোলার্ডের ছয়ের সংখ্যা ২২৩টি। পাশাপাশি রোহিত শর্মা ছয় মেরেছেন ২১০টি। সেইসঙ্গে ২০৯টি ছয় মেরেছেন মহেন্দ্র সিং ধোনি।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?