আবগারি দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা আপ নেতা কৈলাস গেহলটের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলটকে  তলব করে ইডি। ইতিমধ্যেই  গেহলট ইতিমধ্যেই ইডি অফিসে হাজিরা দিয়েছেন। তিনি বর্তমানে দিল্লির পরিবহণমন্ত্রী এবং নজফগড়ের বিধায়ক। জানা গিয়েছে, কৈলাস ২০২১-২২ সালের জন্য দিল্লি সরকারের মদ নীতির খসড়া প্রস্তুতকারী প্যানেলের অংশগ্রহণ করেছিলেন।

আবগারি দুর্নীতি মামলায়  মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির  সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে এই একই মামলায় বর্তমানে জেল বন্দি রয়েছেন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে কবিতা। আর এবার আপ পরিবহনমন্ত্রীকে তলব করেছে তদন্তকারী সংস্থা । তবে শনিবার তাঁকে কি কি প্রশ্নের মুখোমুখি হতে হবে তা সেটাই এখন মূল বিষয়।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের র তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক