জঙ্গলমহল জুড়ে পুলিশের অভিযান শুরু,৯০ লিটার চোলাই মদ আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নির্বাচন কমিশনের নির্দেশে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে পুলিশের ব্যাপক অভিযান। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। চোলাই মদ পাচারকারীকে হাতে নাতে ধরল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার (Sakrial P.S.) পুলিশ। ধৃত ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর ভসরা এলাকার বাসিন্দা। তাঁর নাম শক্তিপদ ঘোষ। মোটর সাইকেলে ৯০ লিটার মদ নিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে গুড়িগোট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রামের সাঁকরাইলের গুড়িগোট থেকে কেসিয়ারির দিকে প্রায় ৯০ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিল ওই ব্যাক্তি। গোপন সূত্র থেকে এদিন সাঁকরাইল থানায় খবর আসে এক ব্যক্তি চোলাই মদ পাচারের চেষ্টা করছে। খবর পেতেই গুড়িগোট এলাকায় হানা দেয় সাঁকরাইল থানার পুলিশের একটি দল। আর সেখানেই ধৃত শক্তিপদ ঘোষকে (Shaktipada Ghosh)পাকড়াও করে পুলিশ এবং উদ্ধার করে ৯০ লিটার চোলাই মদ সহ মোটর সাইকেলটি। পাশাপশি এদিন ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ধৃতকে পেশ করা হয়েছে ঝাড়গ্রাম জেলা আদালতে (Jhargram Court)। এ বিষয়ে সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত জানিয়েছেন, মোটর সাইকেলে চলাই মদ নিয়ে যাচ্ছিল, ৯০ লিটার চোলাই মদ সহ মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই মদ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সাথে আর কারা জড়িত আছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং