১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত, তিহাড়ে পাঠানো হল কেজরিওয়ালকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠাল আদালত। ইডির তরফে এদিন আম আদমি পার্টির শীর্ষ নেতাকে নিজেদের হেফাজতে চাওয়া হয়নি। ফলে কেজরিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক কাবেরী বাজেওয়া। আদালতের নির্দেশের পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট ‘রক্ষাকবচের’ আর্জি খারিজ করার কয়েক ঘন্টার মধ্যেই আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ওই গ্রেফতারি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এমনকি জার্মানি, আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের দাবিও জানানো হয়। মোট দুই দফায় ১১ দিন দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় দিল্লির নিম্ন আদালত। ইতিমধ্যেই অবশ্য ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও প্রথম দিনের শুনানিতে স্বস্তি মেলেনি তাঁর। আগামী ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে।

সোমবার হেফাজত শেষ হওয়ার পরে রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালকে হাজির করেছিল ইডি। আদালতে ইডির আইনজীবী অভিযোগ করেন, তদন্তে কোনও সহযোগিতা করছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন। কেজরিওয়ালকে ১৫ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান তিনি। সেই আর্জি মেনে নেন বিচারক। এদিন আদালতে হাজির করার মুখে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, ‘পুরো দেশ দেখছে, কী চলছে। মোদিজি (নরেন্দ্র মোদি) যা করছেন তা ঠিক নয়। এর ফল ভুগতে হবে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক