ঝাড়গ্রামে জঙ্গলমহলের রণকৌশল ঠিক করতে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চোখ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামে আসছেন তৃণমূলের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা(Jhargram Loksabha) কেন্দ্রটি চলে যায় বিজেপির দখলে। এবার তার কারণেই ঝাড়গ্রামের শীর্ষ নেতা প্রার্থীর সঙ্গে বৈঠক করতে খোদ আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee)। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে।তার আগে আগামী লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে।

২০১৯ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাত ছাড়া হয়। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বচনে ভালো ফল করে তৃণমূল। সেই ২১ সালের ফলের ধারাকে অব্যাহত রাখতেই নেতাকর্মীদের কি কি করতে হবে সেই পরামর্শ তিনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) এই বৈঠক থেকেই দেবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কলকাতা থেকে জঙ্গলমহলের ঝাড়গ্রামে তিনি কপ্টারে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে জেলার প্রশাসনের আধিকাররা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। সূত্রের খবর, ঝাড়গ্রাম বেসরকারি অতিথিশালায় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকে জেলার বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ তৃণমূলের প্রার্থী উপস্থিত থাকবেন বলে খবর। সেই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিষয়ে বিশেষ বৈঠক করবেন তৃণমূলের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃনমূলের জেলা সভাপতি টেলিফোনে জানান, “আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার জঙ্গলমহলকে(Jangalmahal) বিশেষ নজর দিচ্ছেন। উনি আমাদের যে বার্তা দেবেন সেই অনুযায়ী আমরা কাজ করবো।”

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং