দলবিরোধী কাজের জন্য বীরভূমে ৫ কংগ্রেস নেতাকে বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: লোকসভা ভোটের মুখে বীরভূমের পাঁচজন কংগ্রেস নেতাকে দলবিরোধী কাজের অভিযোগে ও বিজেপির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দল থেকে বহিস্কার(Suspend) করল দল। ঘোষণা করলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা দলের লোকসভা ভোটের প্রার্থী মিল্টন রশিদ। যদিও কংগ্রেসের বিরোধীতা করেননি বলে দাবি করলেন সদ্য সাসপেন্ড হওয়া মৃণাল বোস। তিনি দাবি করলেন অধীর চৌধুরী আমাকে সাসপেন্ড করতে পারেন না। এআইসিসি একমাত্র সাসপেন্ড করতে পারে।

মিল্টন রশিদ(Milton Rasid) বলেন, বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকে দলের কেউকেউ কংগ্রেসের ক্ষতি করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী দেবাশীষ ধর অতীতে বীরভূমের পুলিশ আধিকারিক ছিলেন। সেজন্য কোনো কোনো নেতার সঙ্গে তার সখ্যতা ছিলো। আর তাই তার নাম ঘোষণার পর কংগ্রেসের মুখোশ পরে ঘুরছিলো এরা। অধীর চৌধুরী সবকিছুর জট কাটালেন।

অধীর চৌধুরীর অনুমতি নিয়ে জেলা কংগ্রসের মিটিং করেছি। দলবিরোধী কাজ বরদাস্ত করা হবেনা। নাম আমি পাঠাই নি এআইসিসির কাছে।অধীর চৌধুরী(Adhir Chowdhury) সাসপেন্ড করেছেন মৃণাল বোস (জেলা কার্যকরী সভাপতি) , সঞ্জয় অধিকারী (প্রাক্তন জেলা সভাপতি), অপুর্ব চৌধুরী (পিসিবি মেম্বার), রথিন সেন (পিসিবি মেম্বার), সত্যব্রত ভট্টাচার্য (পিসিবি মেম্বার)। এই ঘটনাটি কেন্দ্র করে বীরভূমের রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?