মার্চে জিএসটি বাবদ রাজকোষে জমা পড়েছে ১.৭৮ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য পরিষেবা কর (জিএসটি) মোদি সরকারের সোনার ডিম পাড়া রাজহাঁস হয়ে উঠেছে। গত মাসে অর্থা‍ৎ মার্চে জিএসটি বাবদ কেন্দ্রের রাজকোষে জমা পড়েছে ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। দেশে জিএসটি চালুর পরে এটা দ্বিতীয় সর্বোচ্চ আয়। পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বর্ষে পণ্য পরিষেবা কর বাবদ রাজকোষে জমা পড়েছে ২০ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থ বর্ষের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বর্ষে জিএসটি বাবদ আয় ১১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২২-২৩ অর্থ বর্ষে জিএসটি বাবদ মাসিক আয় ছিল গড়ে ১.৫ লক্ষ কোটি টাকা। তা বেড়ে ২০২৩-২৪ অর্থ বর্ষে দাঁড়িয়েছে ১.৬৮ লক্ষ কোটি টাকা। পূর্ববর্তী অর্থ বর্ষের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বর্ষে পণ্য পরিষেবা কর বাবদ মাসিক আয় গড়ে ১১.৭ শতাংশ বেড়ছে। মার্চে জিএসটি বাবদ কেন্দ্রের রাজকোষে জমা পড়েছে ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। আগের বছরের অর্থা‍ৎ ২০২৩ সালের মার্চ মাসের তুলনায় আয় ১১.৫ শতাংশ বেড়েছে।’

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘মার্চ মাসে জিএসটি বাবদ সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে  (CGST) ৩৪ হাজার ৫৩২ কোটি টাকা।  রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৪৩ হাজার ৭৪৬ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮৭ হাজার ৯৪৭ কোটি টাকা।  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪০ হাজার ৩২২ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১২ হাজার ২৫৯  কোটি টাকা।’ উল্লেখ্য, ২০১৭ সালে অপ্রত্যক্ষ কর ব্যবস্থার বিলোপ ঘটিয়ে দেশজুড়ে পণ্য পরিষেবা কর চালু করেছে মোদি সরকার। আর নয়া কর ব্যবস্থায় সরকারি লক্ষ্মীর ভান্ডার উপচে পড়েছে।

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A