Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিষ্ণুপুরে খোল বাজিয়ে প্রচার সুজাতার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচারে বেরিয়ে প্রতিদিনই কিছু না কিছু চমক দিচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা খান। সম্প্রতি কীর্তন দলের সঙ্গে খোল বাজিয়ে নাচতেও দেখা গেল সুজাতাকে। নাচের তালে তালে বিষ্ণুপুরের সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথাও ব্যক্ত করেন তৃণমূল প্রার্থী।

জানা যায়, রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুরের ওন্দায় দোলমেলায় হাজির হন সুজাতা। সেখানে কীর্তন দলের সঙ্গে খোল বাজিয়ে নাচতেও দেখা যায় তাঁকে। সেইসময় বিষ্ণুপুরবাসীর উদ্দেশ্যে সুজাতা বলে ওঠেন, ‘রাধা যেমন তাঁর জীবনের সবকিছু শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেছিলেন, তেমনি আমি আমার জীবনের সবকিছু বিষ্ণুপুরের মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। রাধার মতো কৃষ্ণকে যেমন কেউ ভালবাসতে পারেনি, তেমনি আমার মতো কেউ বিষ্ণুপুরের মানুষকে ভালবাসতে পারবে না।‘ সেইসঙ্গে সুজাতা জানান, ‘আমি যতদিন বাঁচব, ততদিন আমার হৃদয় কেঁপে উঠবে বিষ্ণুপুরের লোকেদের জন্য।‘  রবিবার মেলায় চপ ও পাঁপড়ের দোকানে ঢুকে নিজে হাতে চপ-পাঁপড় ভেজে খাওয়াতেও দেখা যায় বিষ্ণপুরের তৃণমূল প্রার্থীকে।

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে সুজাতার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খান। গত লোকসভা ভোটে সৌমিত্র যখন বিষ্ণুপুরে প্রচারের জন্য ঢুকতে পারেননি, তখন সৌমিত্রের হয়ে প্রচার সেরেছিলেন সুজাতা। পাঁচ বছর পর সেই সুজাতাই এখন তৃণমূলের প্রার্থী। সুজাতা যতই বিষ্ণুপুরের সঙ্গে তাঁর নারীর টানের কথা বলুন না কেন, তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানান, সুজাতা এখন নিজেকে রাধা ভাবছেন, আবার কখনও নিজেকে হেমা মালিনী ভাববেন। আসলে ওর মনে অনেকরকমের ভাবনা রয়েছে, ভাবতে দিন।

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

৫০ বছর পর শনি জয়ন্তীতে কেদার যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৪ রাশির জাতকদের

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়