দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের(Heat Weave) সতর্কবার্তা। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে।

অপরদিকে,উত্তরবঙ্গের (North Bengal)ওপরের দিকের ৫ জেলায় বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবার সম্ভাবনা রয়েছে।রবিবার ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে। জানালো আলিপুর আবহাওয়া দফতর। এ ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না। তিনটে পনেরো মিনিট থেকে সাত মিনিটের এই ঝড়ে গতিবেগ ছিল সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ের উৎপত্তিস্থল ছিল নেপাল(Nepal)।

এই মিনি টর্নেডোতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষের জমিতে ক্ষতি হয়েছে। একাধিক গাছপালা পড়ে গিয়েছে। প্রচুর ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত দাবি করেন, সম্পূর্ণ রিপোর্ট এখনো আসেনি। সব জায়গায় রিপোর্ট পাওয়ার পর এই মিনি টর্নেডোতে ক্ষয়ক্ষতি পরিমান কিরকম হয়েছে এবং কিভাবে ঝড়টি কোথা থেকে কোনদিকে গিয়েছে সবটি বলা সম্ভব হবে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং