গর্ভধারিনীকে খুঁজে বের করতে নাগপুরের রাস্তায় ঘুরছেন সুইডিশ মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ   স্বামী বিবেকানন্দ বলেছেন ‘কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাঁকে বঞ্চিত করতে পারে না’ এবার নিজের প্রবল ইচ্ছাশক্তি নিয়ে ঘর ছাড়লেন সুইডেনের একজন মহিলা। প্রবল ইচ্ছা তাঁর, যেভাবেই হোক খুঁজে বের করবেন তাঁর নিজের রক্তের মাকে। কিন্তু তাঁর জৈবিক মা কোথায় তা জানে ঈশ্বর,তবে তা আর কেউ জানে না,তাই এই প্রখর তাপপ্রবাহে সবাই যেখানে অস্থির একেবারে সেখানে প্রখর তাপ মাথায় নিয়ে একটু একটু করে তাঁর গন্তব্যের দিকে এগিয়ে চলেছে সুইডেনের এই ৪১ বছর বয়সী মহিলা।

জানা গেছে তাঁর নাম প্যাট্রিসিয়া এরিকসন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে নাগপুরের দাগা হাসপাতালে। একবছর পরে সুইডিশ দম্পতি তাঁকে দত্তক নেন। তবে এটা এরিকসনের প্রথম সফর নয়।এর আগেও তাঁর মাকে খুঁজে পেতে সফর করেছিলেন তিনি। তবে সেইসময় ব্যার্থ হলেও আবারও দৃঢ় প্রতিজ্ঞ মন নিয়ে এগিয়ে চলেছেন এরিকসন। তাঁর জন্মদাত্রী মাকে খুঁজে পেতে সবরকমের ঝুঁকি নিতে প্রস্তুত সে তা আবারও প্রমাণ করলেন তিনি। নাগপুরে ক্যাম্পিং করে তাঁর মাকে দিনরাত এক করে খুঁজে চলেছেন তাঁর জৈবিক মাকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিনি বুঝতে পেরেছিলেন যারা তাঁকে দত্তক নিয়েছিলেন তিনি তাঁর আসল মা বাবা নন। তিনি আরও বেশি বুঝতে পারেন যখন স্কুলের বাচ্চারা তাঁদের বাবার চুল,অথবা মায়ের নাকের সঙ্গে তাদের মিল রয়েছে বলে দাবি করেন। আর সেই থেকেই তাঁর জৈবিক মাকে খোঁজার ইচ্ছে জেগেছিল এরিকসনের মনে। আজ অবধি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাই বিভিন্ন জায়াগায় অন্বেষণ করা শুরু করেছেন এরিকসন।নাগপুর অঞ্চলের বিভিন্ন জায়গা হন্যে হয়ে খুঁজছেন তিনি। এখন দেখার বিষয় কবে তিনি তাঁর গর্ভধারিণীকে খুঁজে পান। 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার