চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-এর মরশুমে সিরিয়াল মহলে খারাপ অবস্থা! সিংহাসনে বসল কে?

নিজস্ব প্রতিনিধি: চলছে IPL। আর এই মরসুমে গৃহকর্তার জ্বালায় হাতে গুনে হয়তো কেউ কেউ বাংলা সিরিয়াল দেখার সুযোগ পাচ্ছেন। কারণ IPL মরসুমে টিভির রিমোটের দখল থাকে বাড়ির পুরুষদের হাতেই। যদিও এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। তাই টিভি নিয়ে যুদ্ধ করার ফুরসত নেই কারুরই। মোবাইলেই দেখা যায় সিরিয়াল, মুভি থেকে খেলা সবকিছু। কিন্তু তাও IPL মরসুমে টিআরপিতে একটু ধস নামবেই। আজ বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের এই দিনটাকেই বেছে নেওয়া হয় TRP-র তালিকা প্রকাশের জন্যে। তাই টেনশনে থাকে প্রতিটি সিরিয়ালের টিম এবং ভক্তরা।

কেননা টিআরপির রেজাল্ট খারাপ হলেই বিদায়ের ঘন্টা বেজে যায় সিরিয়ালগুলির। এদিকে দিন দশেক জুড়ে শুরু হয়েছে IPL। আর IPL-এর মরশুমে বাংলা সিরিয়ালগুলির TRP তে যে ধস নামে, তা বলাই বাহুল্য! এবারও তার ব্যতিক্রম হলনা। প্রথম স্থানাধিকারি সিরিয়ালের নম্বর মাত্র ৭.৮। যেখানে সাধারণত ৯ নম্বর-এর ঘরে থাকে প্রথম স্থানাধিকারি সিরিয়ালের। যাই হোক, বিগত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ‘ফুলকি’। আর তার পেছনেই রয়েছে জি বাংলার আরও দুই সিরিয়াল ‘নিম ফুলের মধু’ এবং ‘জগদ্ধাত্রী’। তবে এবার সব হিসেব উলট-পালট হয়ে গেল! দোলে স্পেশাল পর্ব দেখিয়েই বাজিমাত করল ‘নিম ফুলের মধু’।

বাকিরা কে কোথায়, চটজলদি দেখে নিন….

প্রথম: নিম ফুলের মধু জি বাংলা ৭.৮
দ্বিতীয়: ফুলকি জি বাংলা ৭.৬
তৃতীয়: জগদ্ধাত্রী জি বাংলা ৭.৩
চতুর্থ: গীতা এলএলবি স্টার জলসা ৬.৯
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে জি বাংলা ৬.৫
ষষ্ঠ: কথা স্টার জলসা ৬.৩
সপ্তম: অনুরাগের ছোঁয়া জি বাংলা এবং কার কাছে কই মনের কথা স্টার জলসা ৫.৫
অষ্টম: বধূয়া স্টার জলসা ৫.১
নবম: জল থই থই ভালোবাসা স্টার জলসা এবং আলোক কোলে জি বাংলা ৫.০
দশম: মিঠিঝোড়া জি বাংলা ৪.৭

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ