রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআইতে বাড়তি সুদ নয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপরিবর্তিত রইল রিজার্ভ ব্যাঙ্কের  রেপো রেট।  শুক্রবার ২০২৪-২৫ আর্থিক বছরে প্রথম বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ।এদিন   রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস  জানিয়েছেন, রেপো রেট  আগের মতই থাকছে ৬.৫ শতাংশ। এবারেও বদল নেই। এরফলে ব্যাঙ্কের ঋণের সুদ এবং ইএমআইতে কোন পরিবর্তন হবে না ।

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যে রেপো রেট অপরিবর্তিত রাখতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছিল। কেননা, গত দু’মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ঘটলেও তা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতার মাত্রার মধ্যে রয়েছে। খুচরো মুদ্রাস্ফীতিতে খানিকটা লাগাম পরানো যাওয়ায় খানিকটা হলেও স্বস্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ কর্তারা। যদিও আত্মতুষ্টিতে ভুগতে চান না তাঁরা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কথায়, ‘খাদ্যপণ্যের দামে ওঠা নামা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ২০২৪ সালে বিশ্ব বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাবে।‘

২০২২ সালের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। গত বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর থেকে জুন, অগস্ট, অক্টোবর , ডিসেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও মুদ্রা নীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের