মা হতে চলেছেন অভিনেত্রী প্রীতি,সুখবর দিলেন দম্পতি যুগল

Share:

নিজস্ব প্রতিনিধি :  বলিউডের পাশাপাশি এবার টলিউডেও সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। আগামী সেপ্টেম্বরেই বাবা মা হচ্ছেন তাঁরা। খুশির খবর দিয়ে সামাজিক মাধ্যমে খুশির খবর ভাগ করে নিলেন বাবা রাহুল মজুমদার। বর্তমানে ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন  রাহুল। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই খুশির খবর ভাগ করে নিয়েছেন দম্পতি। খুশিতে ডগমগ হয়ে আনন্দের কথা জানালেন সকলকে। আগামী সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা পাডুকোন। এরপরেই টলিউডের খুশির খবর জানালেন প্রীতি ও রাহুল। তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল ‘বিগ বস’-এর ঘর থেকে। তারপরে বিয়ে ও সংসার।

একাধিকবার তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে তবে সেই সমস্ত খবর নিয়ে কখনও মুখ খোলেননি প্রীতি বা রাহুল কেউই। আর নতুন এই খুশির খবরে যেন ঢাকা পরে গেল যাবতীয় বিচ্ছেদের জল্পনা।বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতেন প্রীতি। বন্ধুরাও সাবধানেই রাখছেন প্রীতিকে। সোশ্যাল মিডিয়ায় প্রীতি পোস্ট করার পরে, শুভেচ্ছা জানিয়েছেন, স্বস্তিকা ঘোষ, তৃণা সাহা, দেবচন্দ্রিমা, রোহন বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি ও অন্যান্য বন্ধু ও সহকর্মীরা। বাবা হওয়ার আনন্দে যেন তড় সইছে না রাহুলের। তবে বিচ্ছেদের জল্পনাকে পাত্তা না দিয়ে এই মূহুর্তে চুটিয়ে সংসার করছেন তাঁরা। খুশিতে ভাসছে এখন বলিউড থেকে টলিউড পাড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় তাঁরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য