২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, নূন্যতম মজুরি ৪০০ টাকা, প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। সেখানে বিনা পয়সায় ২৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।  শুধু তাই নয় ক্ষমতায় এলে শহরাঞ্চলের জন্য স্বাস্থ্য অধিকার আইন এবং কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রণয়ন করবে বলে জানিয়েছে মল্লিকার্জুন খাড়গের দল। 

 শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির উপস্থিতিতে  কংগ্রেসের সদর দফতর থেকে ‘ন্যায় পাত্র’ নামে ইস্তেহার প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে বিনা পয়সায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে স্বাস্থ্য বিমা। আর  বিনামূল্যে স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা, সার্জারি এবং ওষুধ। এছাড়াও শ্রমিকদের দৈনিক  ন্যূনতম মজুরি প্রতিদিন ৪০০ টাকা বৃদ্ধি হবে। শুধু তাই নয় কৃষকদের ঋণ মকুবের জন্য আলাদা সংস্থা গড়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

উল্লেখ্য, এই ইস্তেহারের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি। নির্বাচনে জিতলেই  জনগণকে ধর্ম, ভাষা, জাতপাতের ঊর্ধ্বে উঠে একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে কংগ্রেস। আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে সাত দফা লোকসভা নির্বাচন। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা