ফের ইজরায়েলকে যুদ্ধের জন্য অস্ত্র সরবারহ মার্কিন যুক্তরাষ্ট্রের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে গাজার ওপর হামলার ঘটনায় ইজরায়েলকে সাহায্য করে চলেছে আমেরিকা। আর তাতেই বিতর্কের মধ্যে পড়েছে বাইডেনের প্রশাসন। এমন পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরেই ইজরায়েল ইস্যু নিয়ে সুর বদলাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয় যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েল প্রশাসনকে অনুরোধ করেছে বাইডেন প্রশাসন। আর তাতেই আশঙ্কা করা হয়েছিল এবার হয়তো গাজার ওপর হামলা কমাবে ইজরায়েল। তবে এরমাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইজরায়েলকে ফের যুদ্ধের জন্য অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।  

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ইজরায়েলে বিপুল বোমা পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১৮০০ এমকে৮৪, ২০০০ পাউন্ড বোমা এবং বার্ষিক অতিরিক্ত ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা। সূত্রের খবর, ২০২৩ সালে অনুমোদিত বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবেই ইজারায়েলকে বোমা সরবরাহ করছে ওয়াশিংটন। প্রতি বছর ইজরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয় মার্কিন প্রশাসন ।  তবে ফের ইজরায়েলকে  অস্ত্র সরবারহ করায় বিপাকের মধ্যে বাইডেন প্রশাসন পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে